আন্তর্জাতিক

শক্তিশালী পাসপোর্টে বাংলাদেশ ১০১, শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ইং ০৩:০২
NewsRoom

সবচেয়ে ভ্রমণবান্ধব বা শক্তিশালী পাসপোর্টের র‍্যাংকিংয়ে শীর্ষ অবস্থান দখল করেছে জাপানেের পাসপোর্ট। ১৯১টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান জাপানি পাসপোর্টধারীরা। যেখানে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১০১ তম। ৪১টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান বাংলাদেশিরা। গত বছরও বাংলাদেশ র‌্যাংকিংয়ে একই অবস্থানে ছিল।

প্রতিবছর এই র‌্যাংকিং প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স।
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এশিয়ার ছোট্ট এই নগররাষ্ট্রটির স্কোর ১৯০। ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।

হেনলির এই সূচকে সাধারণত অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা বিবেচনায় নেয়া হয় না। ফলে এই মুহূর্তে বিভিন্ন দেশের ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধার সঙ্গে হেনলি ইনডেক্সের র‌্যাংকিং পয়েন্টের খুব একটা মিল নেই।

করোনা মহামারির কারণে কয়েক মাস সীমান্ত বন্ধ থাকার পর গত সপ্তাহে ১৪টি দেশের নাগরিকদের জন্য ফের দরজা খুলেছে ইউরোপ। করোনা সম্পর্কিত স্বাস্থ্য সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্ধারিত মানের সূচকে ভালো করায় জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডার (হেনলি র‌্যাংকিংয়ে ৯ম) মতো দেশগুলোর জন্য উন্মুক্ত হয়েছে ইউরোপের দরজা। তবে মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া বাদ পড়েছে এই তালিকা থেকে।

হেনলির বর্তমান সূচকে যুক্তরাষ্ট্র সপ্তম হলেও ইইউ’র নিষেধাজ্ঞার কারণে দেশটির নাগরিকরা ভ্রমণ সুবিধা পাচ্ছেন তালিকার ২৫তম মেক্সিকো এবং ২৮তম উরুগুয়ের নাগরিকদের সমান। র‌্যাংকিংয়ে ব্রাজিল ১৯তম হলেও বর্তমান বাস্তবতায় তাদের অবস্থান ৩৬তম প্যারাগুয়ের সমান।

তালিকার দুইয়ে থাকা সিঙ্গাপুরও ইউরোপীয় ইউনিয়নের ভ্রমণসুবিধাপ্রাপ্তদের তালিকা থেকে বাদ পড়ায় র‌্যাংকিংয়ে ওপরের দিকে থাকা দেশগুলোর চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

আন্তর্জাতিক ডেস্ক বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ইং ০৩:০২ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd