আন্তর্জাতিক
জাদুঘর থেকে মসজিদ, ৮৬ বছর পর নামাজ আদায়
তুরস্কের ইস্তাম্বুলে বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়া। শুরুর ৯২১ বছর গির্জা, পরের ৪৮২ বছর মসজিদ এবং শেষ ৮৬ বছর এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। দীর্ঘ ৮৬ বছর পর আবারও মসজিদ হিসেবে এখানে নামাজ আদায় হয়েছে। ১৯৩৪ সালের পর এই প্রথম আয়া সোফিয়ায় নামাজ আদায় করা হলো। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সবার সঙ্গে সেখানে নামাজ আদায় করেন। বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
বিবিসি জানায়, নামাজ আদায় উপলক্ষে শুক্রবার আয়া সোফিয়ায় অনেকেই ভিড় জমান। ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়েলিকায়ায় স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, জুমার নামাজ আদায়ে সবাই বেশ রোমাঞ্চিত।
দেশটির বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা দেওয়ায় দেশটির ইসলামপন্থীরা খুশি। তবে দেশ বিদেশে এ নিয়ে হচ্ছে নানা সমালোচনা। আয়া সোফিয়া ৫৩৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শুরুর ৯২১ বছর গির্জা, পরের ৪৮২ বছর মসজিদ এবং শেষ ৮৬ বছর এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়।
অটোমান শাসকদের সরিয়ে তুরস্কের ক্ষমতায় আসা কামাল আতাতুর্ক ১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর করেছিলেন। এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শনের তালিকাভুক্ত। স্থাপনাটি প্রায় ১ হাজার ৫০০ বছরের পুরোনো।
১০ জুলাই তুরস্কের একটি আদালত এক রায়ে জানান, আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ব্যবহার করাই হবে বৈধ কাজ। জাদুঘর হিসেবে এর মর্যাদা আদালত বাতিল করে দেন। পরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দেন ২৪ জুলাই থেকে আয়া সোফিয়ায় নামাজ আদায় শুরু হবে।
বিবিসি জানায়, শুক্রবার আয়া সোফিয়ার ভেতরে প্রায় এক হাজার মানুষ নামাজ আদায় করেন। এর বাইরে আরও অনেক মানুষকে মাদুর পেতে নামাজ আদায় করতে দেখা গেছে।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন