শিক্ষাঙ্গন

রাজনীতি নিষিদ্ধ বুয়েটে কমিটি করল ছাত্রদল

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়
শনিবার, ২৫ জুলাই ২০২০ ইং ০৫:২৭
NewsRoom

ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার পর ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রশাসন। নিষেধাজ্ঞার মধ্যেই বুয়েটে কমিটি ঘোষণা করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। রাজনীতি নিষিদ্ধের পর অন্যসব ছাত্র সংগঠন এ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম তুলে নিয়েছিল।

শুক্রবার (২৪ জুলাই) রাতে  ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসিফ হোসেন রচিকে আহ্বায়ক এবং আলী আহমদকে সদস্য সচিব করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়।

এ বিষয়ে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল গণমাধ্যমকে বলেন, আমরা এই কমিটি দিয়েছি। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

সংগঠনটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে ইউনিটের পূণাঙ্গ তালিকা করে দলের কেন্দ্রীয় সংসদের কাছে জমা দিতে হবে।

একই সাথে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইডেন মহিলা কলেজ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের আহ্বায়ক কমিটি (আংশিক) গঠন করেছে ছাত্রদল।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের আন্দোলনের মূখে গত বছরের ১১ অক্টোবর বুয়েটের ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের সব ধরণের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন।

সেদিন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার নিজ ক্ষমতায় বুয়েটে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করছি। এখন থেকে ছাত্ররাজনীতির সঙ্গে কেউ জড়িত থাকলে ডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। বুয়েট অর্ডিন্যান্স অনুযায়ী শিক্ষক রাজনীতিও নিষিদ্ধ। বুয়েটের শিক্ষকরা কোনো রাজনৈতিক অনুষ্ঠানেও অংশ নিতে পারবেন না।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় শনিবার, ২৫ জুলাই ২০২০ ইং ০৫:২৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd