আন্তর্জাতিক

৪৩ বছর পর শ্রীলংকায় জল্লাদ নিয়োগ

নিউজরুম ডেস্ক
সোমবার, ১ জুলাই ২০১৯ ইং ০১:০৪
NewsRoom

শ্রীলংকা

দীর্ঘ ৪৩ বছর পর প্রথমবারের মতো মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ২ জন জল্লাদকে নিয়োগ করেছে শ্রীলংকা। বিবিসির খবরে বলা হয়েছে সামনে ৪ টি মৃত্যুদণ্ড কার্যকর করতেই এই নিয়োগ। দেশটিতে ১৯৭৬ সালের পর থেকে আর কোন মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এ বছরের ফেব্রুয়ারি মাসে জল্লাদ পদের জন্য বিজ্ঞাপন দেয়। এতে ১০০টির বেশি আবেদন পরেছিল।

বিজ্ঞাপনে প্রার্থীদের 'শক্তিশালী নৈতিক চরিত্র' থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছিলো। যোগ্য প্রার্থীকে 'মানসিকভাবে শক্ত' হতে হবে এবং ১৮ থেকে ৪৫ বছর বয়সী শুধুমাত্র শ্রীলংকান পুরুষরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

অবশেষে দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে। দেশটির কারা কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, নিয়োগপ্রাপ্তদের দুই সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ দেয়া শুরু হবে।

জল্লাদদের নিয়োগের পর দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ঘোষণা দিয়েছেন যে মাদক ব্যাবসার সাথে জড়িত ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

শ্রীলংকায় খুন, ধর্ষণ এবং মাদক কারবারিদের জন্য শাস্তি হল মৃত্যুদণ্ড। কিন্তু শাস্তি ঘোষণা করা হলেও ১৯৭৬ সালের পর থেকে কোন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়না।

প্রেসিডেন্ট সিরিসেনা বলছেন, দেশটিতে মাদক কারবারিদের মোকাবেলা করতেই মৃত্যুদণ্ড প্রথা আবার চালু করা হচ্ছে।

তবে অনেকে বলছেন, ভোট বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট সিরিসেনা। এই বছরের শেষের দিকে শ্রীলংকায় নির্বাচন ।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক সোমবার, ১ জুলাই ২০১৯ ইং ০১:০৪ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd