আন্তর্জাতিক
এক দিনে ২০ কোটি বৃক্ষরোপণের বিশ্ব রেকর্ড
এক দিনে ২০ কোটি বৃক্ষরোপণ করার কথা জানিয়েছে ইথিওপিয়া। দেশটির কর্মকর্তারা বলছেন, এক দিনে সবচেয়ে বেশি বৃক্ষরোপণের বিশ্ব রেকর্ড এটি। দেশটির প্রধানমন্ত্রী আবিই আহমেদ এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন। খরা প্রবণ দেশটিতে বনাঞ্চল হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা যাতে এই বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে পারেন সেজন্য অনেক দফতর বন্ধ রাখা হয়েছে। দেশের ১ হাজার এলাকায় এই উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী। তাদের লক্ষ্য ৪০০ কোটি বৃক্ষরোপণ।
পরিকল্পনা সফল করতে বেশ কয়েকদিন ধরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারণামূলক ভিডিও দেখানো হচ্ছে। এতে জনগণকে বৃক্ষরোপণ ও গাছের যত্ন নিতে আহ্বান জানানো হচ্ছে।
একদিনে বৃক্ষরোপণের বর্তমান বিশ্ব রেকর্ড ভারতের দখলে। ২০১৬ সালে ৮ লাখ সেচ্ছাসেবী ৫ কোটিরও বেশি বৃক্ষরোপণ করে।
জাতিসংঘের মতে বিংশ শতাব্দির শুরুতে ইথিওপিয়ার বনাঞ্চলের পরিমাণ ছিল ৩৫ শতাংশ। কিন্তু এই শতকে তা কমে প্রায় ৪ শতাংশে দাঁড়িয়েছে।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সমালোচকরা বলছেন, জনগণের নজর অন্যদিকে ফেরাতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। দেশটির সরকার জাতিগত সংঘাত মোকাবিলা করছে। এই সংঘাতের বলি হয়ে ২৫ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়েছেন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন