খেলাধুলা
তবে কি ফিরছে ২৯ বছরের পুরোনো ইতিহাস
ফুটবল ইতিহাসে সবচেয়ে বিরল ঘটনাগুলোর অন্যতম হচ্ছে রিয়াল মাদ্রিদ–বার্সেলোনার সরাসরি আন্তক্লাব দলবদল। ২০০০ সালে এক লুইস ফিগোর দলবদল নিয়েই এই দুই ক্লাবের দ্বন্দ্ব–উত্তেজনা ভব্যতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল। ফলে সচেতনভাবেই এই দুই ক্লাব নিজেদের মধ্যকার দলবদল এড়িয়ে চলে।
যেমন রিয়াল থেকে সরাসরি বার্সেলোনার খেলোয়াড় নেওয়ার সর্বশেষ ঘটনাটি ঘটেছিল ১৯৯৬ সালে। সেবার চুক্তি শেষ হওয়ার পর রিয়াল ছেড়ে ফ্রি ট্রান্সফার হিসেবে বার্সায় গিয়েছিলেন লুইস এনরিকে। সেটিই এখন পর্যন্ত রিয়াল থেকে সরাসরি বার্সায় খেলোয়াড় যোগ দেওয়ার সর্বশেষ দৃষ্টান্ত হয়ে আছে।
তবে প্রায় ২৯ বছর পর চলতি দলবদলে ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। আর এবার রিয়ালের যে খেলোয়াড়ের বার্সায় যাওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, তিনি ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। কিছু দিন ধরেই রদ্রিগোর রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, রিয়ালের নতুন কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ পরিকল্পনায় নেই রদ্রিগো। ফলে তিনি চাইলে রিয়াল ছেড়ে অন্য কোথাও ঠিকানা খুঁজে নিতে পারেন।
এ খবর সামনে আসার পর লিভারপুলসহ বিভিন্ন ক্লাবের নাম শোনা যাচ্ছে। সে আলোচনায় এখন নতুন সংযোজন বার্সেলোনা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল স্পোর্তে জানিয়েছে, বার্সেলোনা রদ্রিগোর দলবদল পরিস্থিতির ওপর নজর রাখছে।
এমনকি নিজেদের আগ্রহের কথা জানিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে রদ্রিগোর সঙ্গে ক্লাবটি নাকি যোগাযোগও করেছে। এখনো দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠক না হলেও রদ্রিগো ক্লাব ছাড়তে চাইলে বার্সা দর–কষাকষি শুরু করতে রাজি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এর আগে ২০১৯ সালের দলবদলে ৪ কোটি ৫০ লাখ ইউরোতে সান্তোস থেকে রিয়ালে যোগ দেন রদ্রিগো। এরপর নৈপুণ্য দেখিয়ে ক্লাবে নিজের জায়গাও পাকা করে নেন তিনি। পরে ২০২৩ সালের নভেম্বরে নতুন করে ২০২৮ সালের জুন পর্যন্ত রদ্রিগোর সঙ্গে চুক্তি নবায়ন করে রিয়াল।
আলোনসোর আগমনের পর অবশ্য ক্ষীণ হয়ে এসেছে রদ্রিগোর রিয়ালে থাকার সম্ভাবনা। তবে রদ্রিগোর জন্য রিয়াল নাকি ১০ কোটি ইউরোর বেশি দাবি করছে। বিশাল এই অঙ্কও প্রভাবিত করতে পারে এই উইঙ্গারের দলবদলকে।
এদিকে বার্সার পাশাপাশি রদ্রিগোর ওপর দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও লিভারপুলেরও চোখ আছে। সব মিলিয়ে আগামী দিনগুলোয় এই ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে জমে উঠতে পারে ত্রিমুখী লড়াই। তবে শেষ পর্যন্ত রদ্রিগো যাদি বার্সায় যান, তবে সেটি রিয়াল–বার্সার মধ্যকার দলবদলে নতুন একটি বাঁক নিয়ে আসবে।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন