খেলাধুলা

করোনা ভাইরাসে আক্রান্ত মাশরাফি

স্পোর্টস ডেস্ক
শনিবার, ২০ জুন ২০২০ ইং ১৫:১২
NewsRoom

ক্রীড়াঙ্গনে করোনার থাবা চলছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একদিন আগেই জাতীয় দলের সাবেক ওপেনার ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল আক্রান্ত হন।

বৃহস্পতিবার (১৮ জুন) করোনা পরীক্ষার জন্য ঢাকায় নমুনা দেন তিনি। শুক্রবার (২০ জুন) করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জানা যায়, তিনদিন ধরে জ্বর ও শরীর ব্যথা ছিল মাশরাফির। আর কোনো উপসর্গ ছিল না তার। প্রথম নমুনা পরীক্ষায় এমপি মাশরাফি বিন মর্তুজার করোনাভাইরাস পজিটিভ এসেছে। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য আবার নমুনা দিয়েছেন তিনি। এরপর বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে। এখন ঢাকার বাসায় আইসোলেশনে আছেন তিনি।

এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। ‘নড়াইল এক্সপ্রেস’ অবশ্য তাদের সংস্পর্শে আসেননি। এমনকি দুই সপ্তাহ ধরে ঢাকার একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন তিনি।

করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছেন মাশরাফি। নড়াইলের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক উদ্যোগ নেওয়ার পাশিাপাশি অসহায় মানুষদের সহায়তায় ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ব্যাপকভাবে। ব্যক্তিগত উদ্যোগে অনেক সহায়তা করার পাশাপাশি প্রায় দেড় যুগের সঙ্গী ব্রেসলেট নিলামে তুলে সেখান থেকে পাওয়া ৪২ লাখ টাকা থেকে সহায়তা করে যাচ্ছিলেন। শুধু নড়াইলে নয়, মাশরাফির সহায়তা পেয়েছেন ঢাকাসহ দেশজুড়ে আরও অনেকে।

দুই দিন আগেও করোনার নমুনা সংগ্রহে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছেন তিনি। মাশরাফির প্রতিষ্ঠিত ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর আর্থিক সহায়তায় নড়াইল জেলার তিন উপজেলায় ২ জন করে মোট ৬ জন টেকনিশিয়ানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাসে করোনার সংক্রমণ রোধে নানামুখী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

স্পোর্টস ডেস্ক শনিবার, ২০ জুন ২০২০ ইং ১৫:১২ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd