খেলাধুলা
বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত বুমরাহ-হার্দিক
চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন ভারতীয় গতিতারকা জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেবেন তিনি। চোট বেশ গুরুতর হওয়ায় আগামী নভেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
এদিকে ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়ার মতো ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, দলটির পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ভুগছেন চোটে। তিনিও বাংলাদেশের বিপক্ষে নামতে পারবেন কি-না তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
আইসিসির পূর্ণ সদস্য হওয়ার পর প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী নভেম্বরে মাঠে গড়াতে যাওয়া ওই সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন সাকিব আল হাসানরা। প্রায় এক মাস দীর্ঘ সফরটি টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু করবে টাইগাররা। এই সিরিজ ৩ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১০ নভেম্বর। এরপর ১৪ নভেম্বর ইন্দোরে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২২ হবে নভেম্বর। এই ম্যাচের ভেন্যু কলকাতা। তবে দুদল কোনো ওয়ানডে ম্যাচ খেলবে না।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন