বাংলাদেশ জাতীয়

সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লেও দুর্নীতি কমেনি: টিআইবি

নিউজরুম ডেস্ক
সোমবার, ২৪ জুন ২০১৯ ইং ০৩:৫৮
NewsRoom

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লেও দুর্নীতি কমার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার (২৩ জুন) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 'জনপ্রশাসনে শুদ্ধাচার: নীতি ও চর্চা' শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য-উপাত্ত তুলে ধরে টিআইবি।

প্রতিবেদনে জনপ্রশাসনের নিয়োগ, পদোন্নতি, ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা), চুক্তিভিত্তিক নিয়োগসহ বিভিন্ন বিষয়ের তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, “বিভিন্ন সরকার ক্ষমতা গ্রহণের পর নিজেদের লোককে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদোন্নতি দিতে গিয়ে প্রায়ই জ্যেষ্ঠতা, যোগ্যতা, অভিজ্ঞতা, মেধাকে অগ্রাহ্য করেন, আবার কর্মকর্তারা পদোন্নতির আশায় রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের দিকে ঝুঁকে পড়েন।”

প্রতিবেদনে বেশিরভাগ ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগে শুধু যোগ্যতা নয়, বরং ক্ষমতাসীনদের পছন্দ প্রাধান্য পাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জনপ্রশাসনে শুদ্ধাচারের অবস্থাটি মোটামুটি মিশ্র। কিছু ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি আছে। কিছু কিছু উদ্যোগ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। আবার কিছু কিছু উদ্যোগ শুরুই হয়নি।

সরকারি কর্মচারী আইনে গ্রেফতার সম্পর্কিত একটি ধারার সমালোচনা করে তিনি বলেন, এই ধারাটি দুর্নীতি প্রতিরোধে বাধার সৃষ্টি করবে। তাই তারা এ ধারাটি বাতিল করে আইনের সংশোধন চান।

সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি বোর্ডের মহাসচিব অধ্যাপক ড. পারভীন হাসান, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা, নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক সোমবার, ২৪ জুন ২০১৯ ইং ০৩:৫৮ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd