বাংলাদেশ আইন ও আদালত

বাড্ডায় গণপিটুনিতে হত্যার ঘটনায় মূল হোতা হৃদয় গ্রেপ্তার

নিউজরুম ডেস্ক
বুধবার, ২৪ জুলাই ২০১৯ ইং ১০:৩৭
NewsRoom

গণপিটুনিতে রেনু হত্যাকাণ্ডের মূল হোতা হৃদয়

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনুকে হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে (১৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে নারায়ণগঞ্জের ভূলতা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঘটনার বিভিন্ন ফুটেজ দেখে হৃদয়কে তারা এই হত্যাকাণ্ডের মূল হোতা বলে চিহ্নিত করেছেন।

তাসলিমা বেগম রেনু হত্যাকাণ্ডে এ নিয়ে ৮ জন গ্রেপ্তার হলেন। 

উল্লেখ্য, গত শনিবার (২০ জুলাই) রাজধানীর উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন রেনু। এ সময় স্কুলের গেটে তাঁর পরিচয় জানতে চান সেখানে অবস্থান করা কয়েকজন অভিভাবক। পরে তাঁকে প্রধান শিক্ষিকার কক্ষে নিয়ে গেলে কে বা কারা এলাকায় ছড়িয়ে দেন স্কুলে একজন ছেলেধরাকে আটক করা হয়েছে।

খবরটি মুহূর্তে সর্বত্র ছড়িয়ে পড়লে কয়েক'শ লোক এসে প্রধান শিক্ষিকার কক্ষ থেকে ছিনিয়ে নিয়ে রেনুকে পিটিয়ে হত্যা করে।

জানা যায়, নিহত রেনু মহাখালীর ওয়্যারলেস গেইটে সন্তান নিয়ে থাকতেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে।

এ ঘটনায় নিহত রেনুর বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ মানুষকে আসামি করে মামলা করেন।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বুধবার, ২৪ জুলাই ২০১৯ ইং ১০:৩৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd