বাংলাদেশ জাতীয়

একদিনে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৬ জন

নিউজরুম ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ইং ০৬:২৯
NewsRoom

রবিবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত— ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৬৩৭ জনে। ২০০০ সালে প্রথম ডেঙ্গুর প্রাদুর্ভাবের পর থেকে এ সংখ্যা সবচেয়ে বেশি।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব থেকে জানা যায়, ঢাকার ১৩টি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ৩৬টি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৩ হাজার ৮৪৭ জন।

এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৯৩ জন, মিটফোর্ড হাসপাতালে ২৬৯ জন, ঢাকা শিশু হাপসাতালে ১০২ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৩৮ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২১২ জন, বারডেম হাসপাতালে ৪৮ জন, বিএসএমএমইউতে ৬৯ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৮৫ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪১ জন, বিজিবি হাপসাতালে ৩৬ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২১৬ জন রোগী।

আর বেসরকারি হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছেন ২৬৫ জন। এসব হাসপাতালে এখন রোগী ভর্তি আছেন ১ হাজার ২০৭ জন। আর এরই মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছেন ৪ হাজার ৪০৪ জন রোগী।

ঢাকার বাইরেও আশঙ্কাজনকহারে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। কন্ট্রোল রুমের হিসাব থেকে জানা যায়, ঢাকার বাইরে এ পর্যন্ত ১ হাজার ২৮৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৩১ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারি হিসাবে এ সংখ্যা ৮।

/বাংলা ট্রিবিউন

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ইং ০৬:২৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd