বাংলাদেশ দুর্ঘটনা
উবারের মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ইডেন শিক্ষার্থী
মোটরসাইকেল থেকে পড়ে আহত ইডেন মহিলা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকলিমা আক্তার জুঁই (২৫) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে তিনি মারা যান।
৩০ নভেম্বর রাজধানীর বিজয় সরণিতে অ্যাপসভিত্তিক রাইডশেয়ারিং উবারের মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে জুঁই গুরুতর আহত হন। এরপর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
জুঁই ইডেন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সের ছাত্রী ছিলেন। তার সহপাঠী ঋতু আক্তার জানান, জুঁই ফার্মগেট এলাকায় একটি কোচিং সেন্টারে ক্লাস নিতেন। শনিবার সকালে কোচিংয়ে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন জুঁই। এর পর থেকে তার জ্ঞান ফেরেনি। জুঁইয়ের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে। তার বাবার নাম আবুল কালাম।
দুর্ঘটনার পর জুঁইকে হাসপাতালে নেওয়া হলে তিনি যে মোটরসাইকেলে উঠেছিলেন, তার চালক মো. সুমন ঢাকা মেডিকেলে আসেন। তখন তিনি জানিয়েছিলেন, জুঁই তার মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। বিজয় সরণি মোড় এলাকায় যাওয়ার পর যাত্রীর মোবাইল ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে সেটি বের করার সময় অসাবধানতায় তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন।
তেজগাঁও থানার ওসি শামীম অর রশিদ জানিয়েছেন, ওই ছাত্রীর মৃত্যুর পর তারা ঘটনাটি জানতে পেরেছেন। পরিবারের কেউ মামলা করলে অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে। ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন