বাংলাদেশ দুর্ঘটনা
লোহাগাড়ায় ট্রাক ও টেম্পোর সংঘর্ষ, নিহত ১৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাক ও টেম্পোর সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার রাত ১০টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের চুনতি ও লোহাগাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, যাত্রীবোঝাই টেম্পোটি লোহাগাড়া থেকে করে চকরিয়া যাওয়ার পথে মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লবণবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ১২ যাত্রী। এ ঘটনায় আহত হন আরও ১০ জন।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে চালকসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও দু’জন মারা যান।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন