বাংলাদেশ জাতীয়
আম্পানের আঘাতে ১০ জনের প্রাণহানি
তথ্য- হেলথ ইমাজের্ন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বুধবার পর্যন্ত উপকূলীয় জেলায় শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমাজের্ন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। এর মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে।
হেলথ ইমাজের্ন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তাদের মধ্যে পটুয়াখালীর কলপাড়ায় সৈয়দ শাহ আলম (৫৪) নামে এক স্বেচ্ছাসেবী নৌকাডুবে মারা যান। গাছচাপা পড়ে মারা গেছে একই জেলার গলাচিপার পানপট্টি এলাকার রাশেদ (৫) ও ভোলার চরফ্যাশনের মো.সিদ্দিক ফকির (৭২)।
এদিকে ট্রলারডুবে মারা গেছেন ভোলার বোরহানউদ্দিনের রফিকুল ইসলাম (৩৫)। দেয়াল চাপা পড়ে মারা গেছেন পিরোজপুরের মঠবাড়িয়ার শাহজাহান মোল্লা (৫৫)। চট্টগ্রামের সন্দ্বীপে সালাউদ্দীন (১৬) নামে একজন মারা গেছেন। এ ছাড়া যশোরের চৌগাছায় ২ জন, সাতক্ষীরায় একজন ও ঝিনাইদহে একজন মারা গেছেন।
ঘূর্ণিঝড়ে আহতদের মধ্যে রয়েছেন বরিশালের হিজলা, পটুয়াখালীর গলাচিপা ও ভোলার চরফ্যাশনের একজন করে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এখনও ক্ষয়ক্ষতির তথ্য হাতে এসে পৌঁছায়নি বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র। সব জেলা প্রশাসনের কাছ থেকে তথ্য নিয়ে তারা পূর্ণাঙ্গ তথ্য জানাবেন।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় আম্পান এখন একেবারেই দুর্বল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড় আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর–পূর্ব দিকে সরে গেছে।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন