বাংলাদেশ জাতীয়

২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

নিউজরুম ডেস্ক
শুক্রবার, ১২ জুন ২০২০ ইং ১৪:২১
NewsRoom

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৪৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও ৪৬ জনের। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। সব মিলে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়াল।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা সংক্রমিত শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৭১ জনের মধ্যে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৬ জন।

দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি। মোট করোনা সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে।
মৃত্যু হয়েছে ১ হাজার ৯৫ জনের।

নতুন করে যারা মারা গেছেন তাদের ৩৭ জন পুরুষ এবং ৯ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সবচে বেশি ১৯ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ২জন, সিলেট, বরিশাল বিভাগে ৩ জন করে, রংপুর বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২জন।

এদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের ১ জন, ত্রিশোর্ধ্ব ৬ জন, চল্লিশোর্ধ্ব ৩ জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ১৫ জন, সত্তরোর্ধ্ব ৭ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১ জন, ৯০ থেকে ১০০ বছর বয়সী ১ জন এবং শতবর্ষী ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ২৫০ জন।

গত বৃহস্পতিবারের (১১ জুন) বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মারা গেছেন। করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১৮৭ জনের মধ্যে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শুক্রবার, ১২ জুন ২০২০ ইং ১৪:২১ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd