কলাম

পুরুষ বা নারীর নয়, সমাজটা হোক মানুষের

সজীব সরকার
মঙ্গলবার, ৬ আগষ্ট ২০১৯ ইং ১৮:৩৬
NewsRoom

নারী অধম এবং পুরুষ উত্তম প্রজাতির প্রাণী - এমনটি পুরুষ তো বটেই, দুঃজনকভাবে অনেক নারীও বিশ্বাস করেন। ইতিহাসের ধারায় অনেক গবেষক, মনোবিজ্ঞানী, চিকিৎসক বা শিক্ষকসহ আরো অনেক শ্রেণি-পেশার মানুষ এই ধারণাকে জোরদার করেছেন : কখনো বইয়ের পাতায়, কখনো সাধারণ মানুষের মনের খাতায়।

আমাদের ভাষা, সাহিত্য ও শিল্প বড় বেশি পুরুষতান্ত্রিক - এমনকি অনেক সময় তা নারীবিদ্বেষীও বটে! আমাদের পরিবার-সমাজ-রাষ্ট্র দারুণভাবে পুরুষতান্ত্রিক। এজন্যে পুরুষতন্ত্র, নারীবাদ, ধর্ম, দর্শন, বিজ্ঞান আর ইতিহাসের পাঠকে গুরুত্ব দিতে হবে।

এই সময়ে নারীর সমাজ-বাস্তবতা তথা নারীর চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন হওয়া দরকার। নারী সম্পর্কে বিদ্যমান ভ্রান্ত ধারণা ও কুসংস্কার এবং নারীর প্রতি বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে উদ্যোগী হতে হবে।

নারীর সঠিক মূল্যায়ন যেদিন হবে, সেদিনই আসলে নারী-পুরুষ পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়ে উঠবে। সেই সমাজ হবে মানুষের, সেই সমাজ হবে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্যে কল্যাণকামী।

সেই সমাজ গড়ে উঠুক, রাষ্ট্র গড়ে উঠুক।

সজীব সরকার

সহকারী অধ্যাপক ও চেয়ারপারসন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।
sajeeb_an@yahoo.com

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

সজীব সরকার মঙ্গলবার, ৬ আগষ্ট ২০১৯ ইং ১৮:৩৬ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd