লাইফস্টাইল পরামর্শ

সুগন্ধি ব্যবহারে ঠিক - ভুল

নাফিসা রাহমান
বুধবার, ১৭ জুলাই ২০১৯ ইং ০০:৫৫
NewsRoom

প্রসাধনীর মধ্যে অন্যতম হল সুগন্ধি, যা নিজেকে মোহনীয় এবং আকর্ষণীয় করে তোলে। মেয়েদের পাশাপাশি ছেলেরাও বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার করে থাকে। সুগন্ধি ব্যবহারে পাওয়া যায় রুচির পরিচয়ও। কিন্তু অনেকেরই সুগন্ধি ব্যবহারের সঠিক নিয়ম জানা নেই। ব্যবহারের সঠিক নিয়ম জানা না থাকলে সুগন্ধি ব্যবহারটাই বৃথা হতে পারে। তাই জেনে নিন সুগন্ধি ব্যবহারের ঠিক - ভুল বিষয়গুলো -

সুগন্ধি স্প্রে করার সময় শরীর ভিজিয়ে ফেলা খুব সাধারণ ও ভুল উপায়। পাঁচ থেকে সাত সেন্টিমিটার দূরত্ব থেকে সুগন্ধি স্প্রে করা উচিত। এর চেয়ে বেশি দূরত্ব থেকে স্প্রে করা মানে হল সুগন্ধির অপচয়।

খুব বেশি সুগন্ধি ব্যবহার করা কেবল সবার মনোযোগ আকর্ষণ করে না বরং অস্বস্তিও তৈরি করতে পারে। তাছাড়া খুব বেশি সুগন্ধির ব্যবহার মাথাব্যথারও কারণ হতে পারে।

সরাসরি কাপড়ে সুগন্ধি স্প্রে করা ভুল। এভাবে ব্যবহারের ফলে সুগন্ধি দীর্ঘস্থায়ী হয় না এবং কাপড়েও দাগ পড়ে যায়। যা দেখতেও ভালো লাগে না।

সুগন্ধি সাধারণত শরীরের ‘পালস পয়েন্টে' ব্যবহার করতে হয়, যেখানে শরীরের তাপ উৎপন্ন হয় এবং সুগন্ধির ছড়ায়। যেমন- হাতের কবজি, ‘কলার বোন’ বা কণ্ঠাস্থি ও নাভির অংশে।

প্রতিটি জিনিসেরই ব্যবহারের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। যা মেনে না চললে নেহাত অপচয় ছাড়া আর কিছুই হবে না। আর প্রসাধনীর ক্ষেত্রে নিয়ম না মানলে অন্যের কাছে হাসির পাত্রও হওয়া যেতে পারে । তাই প্রতিটি জিনিসেরই সঠিক ব্যবহার সম্বন্ধে জানুন এবং সঠিক পন্থায় তা ব্যবহার করুন ।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নাফিসা রাহমান বুধবার, ১৭ জুলাই ২০১৯ ইং ০০:৫৫ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd