খেলাধুলা

ভারতকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ ইং ০১:৪১
NewsRoom

দুর্দান্ত এক সেমিফাইনাল

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত এক সেমিফাইনাল দেখলো ক্রিকেট বিশ্ব। বুক চিতিয়ে লড়াই করেও ভারতকে ফাইনালে তুলতে পারেননি রবীন্দ্র জাদেজা এবং মাহেন্দ্র সিং ধোনি। ওল্ড ট্রাফোর্ডে প্রথম সেমিফাইনালে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে ১৯ রানে হেরেছে ভারত।

নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২২১ রানে অলআউট হয় ভিরাট কোহলি বাহিনী।

ভারতের লম্বা ব্যাটিং লাইনআপের সামনে লক্ষ্যটা বড় ছিল না। তবে কিউই পেসে মাত্র ৫ রানে প্রথম সারির ৩ উইকেট হারানো ভারত ৯২ রানের মধ্যেই হারায় ৬ উইকেট।

সেখান থেকে দলকে টেনে নিয়ে যান জাদেজা-ধোনি। তাদের জুটিতে আসে ১১৬ রান। দলীয় ২০৮ রানে এসে জাদেজা আউট হলে খেলায় ফেরে কিউইরা।

জাদেজা ৫৯ বলে ৪টি ছক্কা ও সমান চারে ৭৭ রান করেন। তখনও জয় থেকে ৩২ রান দূরে ভারত। বল হাতে ছিল ১৩টি। কিন্তু ধোনি রান আউট হয়ে গেলে ভারতের জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। ধোনি করেন ৫০ রান।

কিউইদের পক্ষে ম্যাট হেনরি ৩টি, ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার ২টি করে এবং লুকি ফার্গুসন ও জিমি নিশাম ১টি করে উইকেট লাভ করেন।

এর আগে বৃষ্টির কারণে আগের দিনের ৪৬.১ ওভারে ২১১ রান নিয়ে বুধবার রিজার্ভ ডেতে আবারও ব্যাটিংয়ে নামে কিউইরা।

মঙ্গলবার টস জিতে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান করে।

কিউইদের পক্ষে রস টেইলর ৭৪ এবং কেন উইলিয়ামসন ৬৭ রান করেন। ভারতের পক্ষে ভুবেনেশ্বর কুমার ৩টি এবং বুমরা, চাহাল, পান্ডিয়া ও জাদেজা ১টি করে উইকেট লাভ করেন।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ ইং ০১:৪১ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd