বিনোদন বিবিধ

সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজরুম ডেস্ক
রবিবার, ১৪ জুন ২০২০ ইং ১৫:১৭
NewsRoom

আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার বয়স হয়েছিল ৩৪ বছর। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রার বাসায় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। 

বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ। ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। পুলিশ থেকে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, তিনি গত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন। তার বন্ধুরাও বলেছেন একই কথা।

বড় পর্দায় ব্যস্ত হওয়ার আগে সুশান্ত ছোট পর্দায় বেশ নাম করেছেন সিরিয়ালের মাধ্যমে। বিশেষত ‘পবিত্র রিশতা’ তাকে এনে দেয় তারকা খ্যাতি। চেতন ভগতের বেস্ট সেলিং বই ‘দ্য থ্রি মিস্টেকস অব মাই লাইফ’ অবলম্বনে অভিষেক কাপুরের ‘কাই পো চে’ দিয়ে সুশান্তর বড় পর্দায় অভিষেক হয়।

২০১৩ সালের ‘কাই পো চে’র পরে সুশান্ত বেশ কয়েকটি বড় বাজেটের ছবিতে কাজ করেছিলেন। শ্রদ্ধা কাপুরের বিপরীতে তাকে ‘ছিচোরে’তে দেখা গিয়েছিল সর্বশেষ।

প্রসঙ্গত, কিছু দিন আগে মৃত অবস্থায় এই অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা স্যালিয়ানকে পাওয়া গিয়েছিল।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক রবিবার, ১৪ জুন ২০২০ ইং ১৫:১৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd